শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু’র ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন ( ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন ছেলে, স্ত্রী, ভাই-বোন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ যোহর দারুশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পবা উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান দেওয়ান মো: রেজাউল করিম, কৃষক লীগ নেতা সহকারী অধ্যাপক এন্তাজ আলী, রফিকুল ইসলাম, সরওয়ারে আলম মানিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin