রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী পবা থানা ছাত্রদলের আয়োজনে রোববার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল হয়। পবা উপজেলা পোড়াপুকুর মোড় হতে খড়খড়ি বাইপাস সড়ক প্রদক্ষিণ করে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রলের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ, সাবেক সহ-সভাপতি বাবুল আক্তার নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোলাম মাওলা প্রিন্স, সদস্য আসলাম হোসেন, ইয়ামুল ইসলাম জনি ও আশিক আহম্মেদ অনন্ত।
আরো উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, বড়গাছি ইউনিয়ন সভাপতি মাসুম কবির, হরিপুর ইউনিয়ন সভাপতি আমিন আল মারুফ, দামকুড়া ইউনিয়ন সভাপতি শাহানেওয়াজ, হরিয়ান ইউনিয়ন সভাপতি সাকিব হাসান, পারিলা ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাবুর রহমান ও দাউকান্দি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ পবা উপজেলা ছাত্রদলের আটটি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী।
মিছিল ও সমাবেশ থেকে ভবিষ্যতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্য নিয়ে হত্যার হুমকী ও খারাপ মন্তব্য থেকে বিরত থাকার জন্য এই ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সবাইকে অংশগ্রহন করার জন্য আহবান জানান আল-আমিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin