বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা থানা বিএনপি’র, অঙ্গ ও সহযোগি সংগঠনের অবস্থান কর্মসূচী

  • প্রকাশ সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী পবা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালিত হয়। পবার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসক বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি আহ্বায়ক ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শাহজাহান আলী, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ ও মোজাফ্ফর হোসেন মুকুল ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এছাড়াও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ, সদস্য ইফতেখারুল ইসলাম, পবা উপজেলা যুবদলের আহ্বায়ক তাইজুল ইসলাম, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিলন ও জেলা যুবদলের সদস্য ইফতেখাইরুল, পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, থানা ও পৌরসভার বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বিএনপি, সরকার পতনের আন্দোলনে আছে। এই আন্দোলণ কোনভাবেই এই ফ্যাসিস্ট সরকার রোধ বা দমণ করতে পারবেনা। মামলা, হামলা যতই হোক বিএনপি তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমমনা দল ও সাধারণ জনগণকে সাথে করে যে আন্দোলন চলমান ও রেখেছে, আগামীতে এই আন্দোলণ আরো বেগমান করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin