রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন বলেন, জনগণের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকেই দেশ ও নিজ নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে। রোববার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে চারটি অটো রিক্সা, চারটি ট্রাই সাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য।

নির্বাচনী এলাকার জনগণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বহু মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে এবং রাতারাতি সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। তবে সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বর্তমান সরকারের কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে একেকজনকে একেকভাবে সহযোগিতা করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি মিলন বলেন, একটি অকেজো ও বিনষ্ট রাষ্ট্রকে মেরামত করার জন্যই এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এই ৩১ দফার প্রতি আস্থা রেখেই দেশের মানুষ তাঁদের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন। বর্তমানে সেই আলোকেই সরকার কাজ করে যাচ্ছে।

পবা-মোহনপুরের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সকল ধরনের উন্নয়ন, বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা কীভাবে গড়ে উঠবে, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের হাতে রয়েছে। আগামী দিনে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রতি আস্থা রেখে একটি পরিকল্পিত ও উন্নত পবা-মোহনপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বক্তব্য শেষে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ করেন এমপি।

অটো রিক্সা উপহার পেয়ে দরিদ্র সারোয়ার জামান হাতেম বলেন, এই মূল্যবান উপহারটি তার ও তার পরিবারের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। এর মাধ্যমে তিনি পরিবারের ভরণপোষণ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিশ্চিন্তে পালন করতে পারবেন বলে জানান। এমন একটি জীবনমান উন্নয়নকারী উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আজীবন ঋণী থাকবেন বলে জানান।

মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান সদস্য আব্দুল কাদের সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, প্রান্তিক বা সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই উপহার কেবল একটি বাহন নয়, বরং একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর বড় অবলম্বন হয়ে উঠবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin