রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পাকড়ী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন জালাল

  • প্রকাশ সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বর মাসের ১১ তারিখ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউনিয়ন সমুহের নির্বাচন। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত এবং সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্যরা তাদের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন। আজ শনিবার পাকড়ী ইউপিতে সরকার দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিন মনোনয়ন ফরম জমা দেন। জালাল উদ্দিন তার কর্মী, সমর্থক এবং ভোটারদের নিয়ে দুপুরের দিকে গোদাগাড়ী উপজেলায় পৌঁছান। এসময়ে তাঁর সমর্থনে সমর্থকরা নানা স্লোগান দিতে থাকেন। এরপর তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময়ে তিনি বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীসহ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীর জনকের কন্যা যে উদ্দেশ্য নিয়ে তাঁকে নৌকা প্রতিক হাতে তুলে দিয়েছেন, সে উদ্দেশ্য ও লক্ষ তিনি বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগ সরকার আছে বলে মানুষ শান্তিতে বসবাস করছেন। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ এখন উন্নয়নের শিকড়ে পৌঁছাতে শুরু করেছে। করোনা মহামারিতেও দেশে অর্থনৈতিক চাকা সচল রাখায় রিজার্ভ বেড়েছে। কোন মানুষ এই সংকট মুহুর্তে না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাপ্য সবার নিকট খাবার ও নগদ পৌঁছে দিয়েছেন।
জালাল আরো বলেন, তিনি প্যানেল চেয়ারম্যান থাকাকালীন সময়ে অত্র ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বর্তমান চেয়ারম্যান যা পাঁচ বছরে পারেননি তিনি খন্ড খন্ড সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে তা করেছেন। আগামীতে নির্বাচিত হলে পাকড়ী ইউনিয়নে কাঁচা রাস্তা পাকা করণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তা সংস্কার, শতভাগ ভাতা প্রদান, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

এছাড়াও বাল্যাবিবাহ প্রতিরোধ, নারীদের ক্ষমতায়ন, গৃহহীনদের গৃহের এবং ভুমিহীনদের খাসজমি বন্দোবস্তের ব্যবস্থা করবেন। সেইসাথে আদিবাসীদের উন্নয়নে আলাদা বাজেট গ্রহন এবং সকল সম্প্রদায়ের মেধাবী সন্তানদের উপবৃত্তি প্রদানসহ অন্যান্য আয়বর্ধনমূলক কার্যক্রম হাতে নেবেন বলে উল্লেখ করেন তিনি।

অত্র ইউনিয়নের উন্নয়ন করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে নৌকায় ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করতে অনুরোধ করেন চেয়ারম্যান প্রার্থী জালালা উদ্দিন। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব বাস্কী ও আব্দুল মান্নান, পাকড়ী ইউপি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর ও সাধারণ সম্পাদক আবু সাদ, কাঁকনহাট কলেজের প্রভাষক আবুল কাশেম, পাকড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গনেশ, পাকড়ী ইউপি কৃষকলীগের সভাপতি আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী ও পিয়ারুল এবং যুবলীগ নেতা টিপুসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় পাঁচশতাধীক নেতাকর্মী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin