শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পারিলা ইউনিয়ন কৃষক লীগের নির্বাচনী প্রতিনিধি সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৩ টায় হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ হলরুমে নির্বাচনী প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী।
পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুজন কবির, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, পবা উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আজগর আলী, ৭ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মঞ্জুর রহমান ও কৃষক লীগ নেতা আব্দুস সামাদ জিল্লুর সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin