বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পুঠিয়ায় ওয়েভ ফাউন্ডেশনের ট্রাক্টর প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষি কাজকে আরো ত্বরান্বিত ও সহজীকরণ করতে এবং পুঠিয়ার মোল্লাপাড়া, শিলমাড়িয়া ও ভাল্লুকগাছী মহিলা সমবায় সমিতি লিমিটেডকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অত্র সমিতিগুলোর মধ্যে বুধবার দুইটি ট্রাক্টর হস্তান্তর করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিডি বিফ এন্ড গোট ভেলু চেইন সিগনেচার প্রোগ্রামের আওতায় এই কৃষি উপকরণ প্রদান করা হয়।

মোল্লাপাড়া মহিলা সমবায় সমিতির অফিস কক্ষে আয়োজিত ট্রাক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্র্াক্টর প্রদান করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম নূর হোসেন নির্ঝর। ভাল্লুকগাছি মহিলা সমবায় সমিতির সভাপতি মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ওসমান গনি ও শিলমাড়িয়া ইউপি সদস্য আব্দুল মালেক। এছাড়াও মোল্লাপাড়া, শিলমাড়িয়া ও ভাল্লুকগাছী মহিলা সমবায় সমিতি লি: এর সকল সদস্যবৃন্দ এবং হেইফার ও ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মন্তাছির রহমান।

প্রধান অতিথি বলেন, অতিতে কৃষকরা গৃহপালিত পশু যেমন গরু ও মহিষ দিয়ে জমি চাষ করতো। কিন্তু কালের বিবর্তনে এখন তা আর দেখা যায়না বললেই চলে। সেইসাথে কৃষি শ্রমিক কমে যাওয়ায় কৃষকরা পড়েছেন বিপদে। এই সমস্যা থেকে উত্তোরণের জন্য কৃষকরা এখন যান্ত্রিক কৃষি উপকরণ ব্যবহার করছে। এতে সময় ও কৃষি শ্রমিক কম লাগছে। সেইসাথে দ্রুত জমি চাষ করতে পারছেন কৃষকরা। অত্র এলাকার কৃষকদের সেবা এবং অত্র মহিলা সমিতির সমুহের অর্থ সংকট দুর ও এবং তহবিল সংগ্রহ করার জন্য এই ট্রাক্টর প্রদান করা হলো। তাঁর এলাকায় এই মহতি উদ্যোগ গ্রহন করায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin