বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

পুলিশি বাধা উপেক্ষা করে রাজশাহী জেলা কৃষকদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে রাজশাহী জেলা কৃষক দল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নগরী অলোকার মোড়ে কৃষকদলের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ আরম্ভ করেন। এ সময়ে আরএমপি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ফোর্স পাঠিয়ে মোড় থেকে সমাবেশ বন্ধ করে বিএনপি পার্টি অফিসের সামনে চলে যেতে বলেন।

এ নিয়ে পুলিশের সাথে দফায় দফায় নেতৃবৃন্দের কথা হয়। সেইসাথে সমাবেশ চলতে থাকে। হঠাৎ করে অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন সমাবেশস্থলে উপস্থিত হন এবং সমাবেশ বন্ধ করার জন্য নেতাদের বলেন। এসময়ে উপস্থিত নেতৃবৃন্দ সামান্য সময় চাইলেও তিনি দেননি। কারন জানতে চাইলে তিনি বলেন, এখানে সমাবেশ করার অনুমতি নাই। তিনি নেতাকর্মীদের সাথে করে বিএনপি পার্টি অফিসের দিকে যেতে থাকেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বার বার ওসিকে অনুরোধ করলেও তিনি অলোকার মোড়ে সমাবেশ করতে দেননি। পরে রানীবাজারের মাদ্রাসা মার্কেটের সামনে তারা সমাবেশ করেন। তবে কৃষক দলের আহবায়ক বলেন তিনি আবেদন করে অনুমতি নিয়েছেন।

রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আলামিন সরকার টিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, অধ্যাপক সিরাজুল ইসলাম, সদর আলী, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, আমিনুল হক মিন্টু, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার, আশরাফুল আলম প্রিন্স ও মুহিব্বুল হক।

উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য দুলু, মান্নাফ মাস্টার, মোহাম্মদ পিন্টু, সদস্য ইনসান, শহিদ আলী, রেজাউল করিম রঞ্জু ও মিন্টু, পবা উপজেলা কুষক দলের আহবায়ক মিজানুর রহমান মিনু,যুগ্ম আহবায়ক এন্তাজুল, চারঘাট কৃষক দলের আহবায়ক সিরাজ মাস্টার, বাঘা উপজেলা কুষকদলের আহবায়ক বিদ্যুৎ, সদস্য সচিব হিটলার, কেশরহাট উপজেলা কৃষক দলের আহবায়ক রহিম, সদস্য সচিব বুলবুল, পুঠিয়া উপজেলা কৃষক দলের প্রস্তাবিত আহবায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব আফজাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান লিটন, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী ও প্রচার সম্পাদক উম্মে হানি, জেলার ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সজল ও শামীম সরকারসহ বিএনপি, কৃষকদল, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

সমাবেশে শাহীন শওকত বলেন, এই সরকার বিএনপিকে ভয় পায় বলে তাদের গণতান্ত্রিক অধিকারটুকুও পালন করতে দিচ্ছেনা। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দিয়ে নগ্ন দলীয় করনের পরিচয় দিয়েছে। তিনি বলেন, আইনশৃংখলা বাহিনীর কিছু সদস্য সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছেন। এরফলে তাদের সাথে জনগণ ও বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক দল বিএনপি’র সাথে দুরত্ব তৈরী হচ্ছে। এর সুফল ভাল নয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করা অতিব জরুরী। কিন্তু সরকার আইনের দোহাই দিয়ে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেনা। এ অবস্থায় বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে এবং আগামীতে এ বিষয় নিয়ে দেশে বিশৃংখলার সৃষ্টি হলে এর দায়ও সরকারের উপরে বর্তাবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। শেষে তিনি আবারও তাদের মৌলিক অধিকারগুলো নির্বিঘ্নে পালন এবং বেগম জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin