বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পূণরায় নির্বাচিত হলে ৬নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করা হবে: টুকু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বার্চন। এই নির্বাচনে পর পর দুইবারের সফল ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নুরুজ্জামান টুকু মনোনয়ন পত্র দাখিল করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নির্বাচন কার্যালয়ে তিনি তার সমর্থক ও প্রস্তাবক কারীদের সঙ্গে করে নিয়ে যেয়ে এই মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন বুলবুল আহম্মেদ, সবুজ আহম্মেদ শাকিল, আলতাব হোসেন ও সমাজ সেবক বাবলু ও বাবু।

মনোনয়পত্র দাখিল শেষে তিনি বলেন, দীর্ঘ দশটি বছর ধরে তিনি এই ওয়ার্ডের মানুষের সেবা করে যাচ্ছেন। সকল ব্যক্তির উপকার করতে না পারলেও কারো ক্ষতি তিনি করেননি। ৬নং ওয়ার্ডকে তিনি মডেল ওয়ার্ডে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে এই ওয়ার্ডের প্রায় সকল রাস্তা ও ড্রেনের কাজ সম্পান্ন হয়েছে। এছাড়াও পুকুর বাঁধানো কাজ চলমান রয়েছে। সেইসাথে খেলার মাঠ তৈরীর কাজ হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, মহামারী করোনার কারনে সামান্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। কারন সে সময়ে মানুষকে বাঁচানোর জন্য চিকিৎসা সেবা ও খাদ্যের ব্যবস্থা করতে দিন চলে গেছে। কোন ধরনের উন্নয়নমূলক কাজ করা যায়নি। বর্তমানে ঐ সকল চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, তাঁর ওয়ার্ডের সকল গরীব-দু:খী মানুষের নিকট সরকারী সেবা সমুহ পৌঁছে দেয়া হয়েছে। এছাড়ার সরকারী অন্যান্য সেবা সমুহ প্রাপ্য সকলের নিকট প্রদান করা হয়েছে। ওয়ার্ডের প্রতিটি রাস্তা কার্পেটিং ও ড্রেনের কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও আরসিসি রাস্তা এবং ঢালাই রাস্তার কাজ চলমান রয়েছে। তিনি বলেন, ওয়ার্ডের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, অত্র ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় ও কমিউনিটি সেন্টারের কাজ শুরু হয়েছে। এছাড়াও নির্বিঘ্নে পানি সরবরাহ করার জন্য আট ইঞ্চি পাইপ স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সকল উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ২১ জুন ভোট প্রদান করে তাঁকে কাউন্সিলর হিসেবে আবারও নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর নিকট অনুরোধ করেন তিনি।

এদিকে ওয়ার্ডের একাধিক ভোটার ও সাধারণ জনগণ বলেন, টুকু অত্যন্ত ভাল ছেলে। তিনি পর পর দুইবার কাউন্সিলর হয়েছেন। তিনি কখানো কারো প্রতি অন্যায় করেন নি। বর্তমান কাউন্সিলরের আমলে এই ওয়ার্ডে সব থেকে বেশী কাজ হয়েছে। এছাড়া বেশ কিছু কাজ চলমান রয়েছে। এই কাজ গুলো সমাপ্ত ও আগামীতে ওয়ার্ডের আরো উন্নয়নের জন্য টুকুকে নিজেরা ভোট দেবেন বলে উল্লেখ করেন। সেইসাথে ওয়ার্ডবাসীকে ভোট প্রদান করে আবারও নির্বাচিত করার জন্য সকলের নিকট আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin