বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন রিশিকুল ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী মুকুল

  • প্রকাশ সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৫৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১১ তারিখ গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নে নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন রিশিকুলবাসীর মনোনীত প্রার্থী মুখলেসুর রহমান মুকুল। তিনি অটোরিক্সা মার্কা নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। গতকাল সোমবার অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিলাসী, প্রসাদপাড়া,আলোকছত্র ও পলাসী গ্রামে তিনি প্রচারণা করেন।
এসময়ে তার সঙ্গে ছিলেন সমাজ সেবক শাহাবুল ইসলাম, এনামুল হক সরকার, রজব আলী, মাইনুল হোসেন টুকু, হেলাল উদ্দীন, এরফান আলী, ওসমান গণি, মোমিন আলী, ফিরোজ, শুভ, মন্টু, রেজাউল করিম, জসিম ও অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদসহ শত শত ভোটার ও সমর্থক। এসময়ে এলাকায় উৎসবের সৃষ্টি হয়। সমর্থকগণ নানা স্লোগানে প্রার্থীর পক্ষে ভোট প্রার্তনা করেন।
অত্র গ্রাম সমুহের ভোটার ও সাধারণ জনগণ বলেন, দীর্ঘদিন পরে তারা এবার যোগ্য একজন প্রার্থী পেয়েছেন। তিনি জনগণের সর্বদা পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। তারা বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু সম্পর্কে না নেতিবাচক মন্তব্য করে বলেন, টুলু ক্ষমতায় থেকে নানা ধরনের অনিয়ম ও দূর্নীতি করেছেন। তিনি ভিজিডি ও ভিজিএফ এর চাল আত্মস্বাত, বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ অন্যান্য ভাতার অর্থ লোপাট, আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার নামে বিভিন্ন জনের নিকট হতে অর্থ গ্রহন করেছেন। যা আজও ফেরত দেননি, এমনকি ঘরও দেননি তিনি।
তারা আরো বলেন, শুধু অর্থই নয়। তিনি আদিবাসীসহ অন্যান্য নারীদের যৌন হয়রানী করেছেন। এছাড়াও চেয়ারমান হওয়ারপরে মানুষের সাথে খারাপ ব্যবহার এবং জনগনের নিকট হতে টাকা ধার নিয়ে আজও পরিশোধ করেন নি বলে উল্লেখ করেন তারা। এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, তিনি সৎ চরিত্রের লোক নয়।
এলবাসী ও ভোটারগণ আরো বলেন, তাদের নৌকার প্রতি কোন প্রকার অনিহা নাই। কিন্তু নৌকার মাঝি তিনি তার প্রতি তাদের অনিহা রয়েছে। এ থেকেই তারা নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেইসাথে অটোরিক্সা প্রতিক তারা বেছে নিয়েছেন বলে জানান। আসছে ১১ তারিখ অটোরিক্সা মার্কায় ভোট দিয়ে মুকুলকে বিজয়ী করার জন্য অত্র ইউনিয়ন বাসীর নিকট অনুরোধ করেন এলাকাবাসী।


উল্লেখ্য অত্র ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুসহ মোট চারজন প্রতিদন্দিতা করছেন। এরমধ্যে জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন মুখলেসুর রহমান মুকুল।
নির্বাচনে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চাইলে মুখলেসুর রহমান মুকুল বলেন, তিনি একজন আওয়ামী লীগের একনিষ্ট কর্মী। এই ইউনিয়নের তাঁর অনেক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তিনি আওয়ামী লীগের বিরোধী নন। বর্তমান চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠি হয়ে তাঁকে জনগণ নির্বাচন করার উৎসাহ দিয়েছেন। জনগণ তাঁর সাথে আছে। তারা সবাই অটোরিক্সা মার্কায় ১১ তারিখ ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করবেন বলে বিশ্বাস করেন মুকুল।
নির্বাচনে বিজয় লাভ করলে জনগনের জন্য কি করবেন জানতে চাইলে মুকুল বলেন, জনগণের ন্যায্য প্রাপ্ততা নিশ্চিত করবেন। শুধু তাইনয় ইউনিয়নবাসীকে সাথে নিয়ে রিশিকুলকে একটি মডেল ইউনিয়নে রুপদান এবং প্রতিটি রাস্তা পাকা করনের ব্যবস্থা, সে সকল গ্রামে রাস্তা নেই সে সব গ্রামে রাস্তা তৈরী, কাঁচা রাস্তা হেয়ারিং বর্ণ করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার উন্নয়নে কাজ করবেন। সেইসাথে সকল ধর্মের ধর্মীয় উপাসনালয়গুলো সংস্কার ও আদিবাসীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে জানান তিনি। সব শেষে তিনি আবারও অটোরিক্সা মার্কায় ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ প্রার্থনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin