মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

প্রতারক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বেসিক ব্যাংকের বরখাস্ত ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিচার দাবিতে মানবন্ধন করেছে ভূক্তভোগিরা। শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে ভূক্তভোগিদের অভিযোগ, চেক জালিয়াতি ও জাল স্বাক্ষরসহ নানাভাবে ২৫টি পরিবারের কাছ থেকে সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি নগরীর দাসপুকুর এলাকায়।

মানববন্ধনে প্রতারণার শিকার নগরীর রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মায়া বেগম বলেন, বেসিক ব্যাংকের ক্যাশিয়ার তাসনুভা ফেরদৌস আমাকে ধর্ম মা বানিয়ে সম্পর্ক গড়ে তোলে। সে তার ব্যাংকে একাউন্ট খুলতে বললে আমার বিভিন্ন জায়গার সম্পত্তি বিক্রি করে ব্যাংকে ৭৯ লক্ষ টাকা রাখি। সে পরবর্তিতে চেক জালিয়াতি করে আমার একাউন্ট থেকে টাকা তুলে নেয়। পরে আমরা তার জালিয়াতির বিষয়টি জানতে পেরে তার কাছে গেলে আমার নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আদালত তার মামলা খারিজ করে দিয়েছে। পরে তিনি তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বলে উল্লেখ করেন।

একই ভাবে প্রতারণা করে হাজরাপুকুর এলাকার নাহিদা নাসরিন লিনা নামের ভূক্তভোগির নিকট থেকে ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির। তিনি বলেন, এভাবে তাদের প্রতারণার শিকার হয়ে ২৫টি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে।

টাকা ফেরতসহ প্রতারক স্বামী-স্ত্রীর শাস্তির দাবি জানিয়ে লিনা বলেন, তাসনুভা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে তারা বেশ কিছুদিন কারাগারেও ছিলেন। ১১টি মামলায় তারা বর্তমানে জামিনে রয়েছেন। নগরীর রাজপাড়া থানার দুইটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না। উল্টো মামলার বাদিদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

নাহিদা নাসরিন লিনা বলেন, তাসনুভা ফেরদৌস আমার পূর্ব পরিচিত। তার বিপদের জন্য পাশে দাঁড়িয়ে ছিলাম। তাকে আমি ৫৫ লাখ টাকা দেই। সে যখন বেসিক ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখায় কর্মরত। সে টাকাগুলো নিয়ে এভাবে প্রতারণা করবে তা ভাবিনি। আমি এখন সর্বশান্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর সে শহরে ফ্ল্যাট কিনে বেড়াচ্ছে। তাসনুভা ফেরদৌস বাংলাদেশে যেন দ্বিতীয় আর না জন্ম না নেয় তার জন্য সর্বোচ্চ দাবি জানাচ্ছি।

উপস্থিত অন্যান্যরা বলেন, প্রতারক দম্পত্তি এতো চতুর যে-কাউকে তার মা,বাবা ভাই বোনসহ আত্মীয় বানিয়ে আমাদের সাথে সু-সম্পর্ক স্থাপন করে কয়েক কোটি টাকা অর্থ হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে রাজশাহী আদালত ও থানায় প্রায় দুই ডজন মামলা আছে। ভুক্তভোগীরা আরো বলেন, প্রতারক তাসনুভা ফেরদৌস ও তাঁর স্বামী গোলাম জাকির এর নামে মামলা হওয়ার পর থেকে তাদের দ্বারা প্রতারিত ভুক্তভোগীদের প্রতারকদের পক্ষ নিয়ে রাজশাহীর একটি গোষ্ঠি অর্থের বিনিময়ে সাহায্য ও সহযোগীতা করছেন।

রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির পালাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin