বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রতিবন্ধীদের মুক্তির আন্দোলনে ১১দফা দাবীতে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এগার দফা দাবীতে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের আয়োজনে এবং কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সার্বিক তত্বাবধানে শুক্রবার বিকেলে রাজশাহীর পর্যটন মোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সবাপতি সোহেল রানা, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান রাসেল, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু তারেক মুকুল, জাতীয় তৃনমুল সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা বধির ফোরামের সভাপতি ফারুক হোসেন, জেলা বধির সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন স্বনির্ভর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোনিমুল ইসলাম, পাস প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি নজুল ইসলাম, প্রভাত যুব সংঘের সভাপতি রাশেদা খাতুন, রাজশাহী মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের পলাশ কুমার, ডিপিওডি ঢাকার এর নির্বাহী পরিচালক লাকী আকতার, ডিডিপি ঢাকার নির্বাহী পরিচালক জাকীর হোসেন ও বি-স্ক্যান এর সমন্বয়কারী ইফতেখার মাহমুদ সহ প্রতিবন্ধী নেতৃবৃন্দ ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিগণ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারা সরকারকে এগার দফা দাবী দিয়েছেন। দাবী গুলো মধ্যে রয়েছে চলতি বাজেট(২০২৩-২৪) জাতীয় বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা নূন্যতম ৫০০০ টাকা এবং শিক্ষা উপবৃত্তি মাসিক ২০০০ করা, সরকারী চাকরিতে নিয়োগ বিশেষ নীতিমালা প্রদান করা, চলতি বাজেটেই বাংলাদেশ ব্যাংকে ১০০০ কোটি টাকার প্রতিবন্ধী ব্যক্তি উদ্যোক্তা তহবিল গঠন করা, অনতিবিলম্বে প্রতিবন্ধী ব্রক্তি অধিদপ্তরকে কার্যকর করা, বাংলা ইশারা ভাষা ইন্সটিটিউট প্রণয়ন বাংলা ইশালা যুক্ত সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু এবং বিদ্যালয়, আদালতসহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে বিানমূল্যে বাংলা ইশারা ভাষার দোভাষী সেবা নিশ্চিত করা।

শিক্ষা ও চাকরির নিয়োগ পরীক্ষায় অভিন্ন জাতীয় শ্রুতি লেখক নীতিমালার দাবী, নিরন্ন, শ্রমজীবী-মেহনতি প্রতিবন্ধী মানুষের একটি বাড়ি একটি খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভশীল করা, গুরুতর প্রতিবন্ধী মানুষের স্বাস্থ্য ও কেয়ারগিভার ভাতা চালু করা, প্রবেশগম্য অবকাঠামো এবং গলপরিবহন নিশ্চিতে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করা, ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও মন্ত্রণারলভিত্তিক প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট দেয়ার দাবী জানান তারা। এই দাবীগুলো না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin