মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

প্রত্যহ জীবনযাপনের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করতে হবে: মিলন

  • প্রকাশ সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানবকুলের প্রতিটি জাতি তাদের নিজ নিজ ধর্ম পালন করে। আর এই ধর্মীয় শিক্ষা গ্রহন করে প্রয়োজন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আর মুসলিম জনগণের ধর্মীয় শিক্ষা ভালভাবে শিখতে হলে চাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠানগুলো হচ্ছে মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা ও গোরস্থান। প্রতিটি জায়গা থেকে ধর্মীয় শিক্ষা গ্রহন করা যায়।

বুধবার বিকেলে পবার বায়া এলাকায় অবস্থিত পবা কেন্দ্রীয় ঈদগাহের সমাপনি কাজ এবং বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন। শেষে এই ঈদগাহ মাঠের উন্নয়নে তার সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। সব শেষে তিনি ঈদগাহ মাঠে বিভিন্ন ধরনের বৃক্ষরোপন করেন।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি, পৌর সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সাইদুর রহমান, সাবেক মেম্বর আজাহার আলী, কৃষকদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, নওহাটা পৌর যুবদরের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবনেতা ইফতেখারুল আলম ডনি ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিন্দার আলী জিন্নাহসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin