রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বড় আমগাছীতে প্রস্তাবিত বড় আমগাছী কৃষিজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামে সমিতি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বড় আমগাছী গ্রামের আমবাগান চত্বরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) রাজশাহী জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা হয়। অত্র সমিতির সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘খ’ অঞ্চলের পরিচালক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের জেলা ব্যবস্থাপক জুড গমেজ, বড়গাছী ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম রকি, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর শাখা ব্যবস্থাপক আবুল বাশার, নওহাটা পৌর কৃষক লীগ সভাপতি শফিকুল ইসলাম শাফি, কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি নুরুন নবী, বড়গাছী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আয়নাল হক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম সেফতার ও দারুশা মাদ্রাসার শিক্ষক আশরাফ আলী।

এছাড়াও ফারুক, রাকিবুল ইসলাম, আলহাজসহ অত্র সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত বক্তাগণ সমিতিতে ভর্তি ও সঞ্চয় জমাসহ সমিতির বিভিন্ন নিয়মকানুন এবং উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin