বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রস্তাবিত হ্যাপি বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া এলাকায় প্রস্তাবিত হ্যাপি বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামে সমিতি গঠন বিষয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেল ৫টায় বায়া স্কুল এন্ড কলেজ হল রুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ অব বাংলাদেশ (কাল্ব) রাজশাহী জেলা শাখার আয়োজনে এই সমিতির গঠনের উদ্দেশ্যে গ্রামবাসীদের নিয়ে সাংগঠনিক সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব এর খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

প্রস্তাবিত হ্যাপিবাংলা কো-অপারেটিভ ক্রেডি ইউনিয়ন লিমিটেড এর সভাপতি ইউসুফ আলী চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাল্্ব এর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর শাখা ব্যবস্থাপক আবুল বাশার, সাবেক ব্র্যাক কর্মকর্তা বজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত হ্যাপি বাংলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ফায়সাল কবির, সেক্রেটারি নূরউদ্দিন সিদ্দিক, ট্রেজারার বেবী নাজমিন খাতুন, ডিরেক্টর রতনা খাতুন ও মোমিন উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সভাপতি নুরুননবী ও সেক্রেটারি নাঈম সরকার, ডিরেক্টর আলহাজ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মোমিন উদ্দিন, নইমুদ্দিন ও স্বপনসহ সাংবাদিক, প্রস্তাবিত সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত বক্তাগন সমিতিতে ভর্তি, সঞ্চয় জমাসহ সমিতির বিভিন্ন নিয়মকানুন ও উন্নয়নমুলক কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin