শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ জন ট্যালেন্টপুলে ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার অভাবনীয় গৌরব অর্জন করেছে। বৃত্তি প্রাপ্তরা হলো মুনশি অত্রিস্বীয়া (ট্যালেন্টপুল), তাসমির হোসেন রাজ, সুদীপ্ত চক্রবর্তী, আজিজা আল আরাবী, উম্মে জাহান আলো ও নুহাসুন জেরিন (সাধারণ গ্রেড)।এই বিদ্যালয় থেকে ২০১৮ সালে ছয় জন এবং ২০১৯ সালে দুইজন ট্যালেন্টপুল সহ মোট সাতজন বৃত্তি পেয়েছিল।

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে। যার ফলশ্রুতিতে এই বিদ্যালয় ২০২২ সালে রাজশাহী জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর দক্ষতার কারণে তিনি ২০২২ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটিসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin