বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসের দায়ে যুবকের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশ সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: প্রেমিকার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ফাঁস করার দায়ে এক যুবককে আলাদা দুইটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে দুই মেয়াদে সাজা দেওয়া হলেও তা এক সাথে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। রায়ে কারাদণ্ডের পাশাপাশি সাথে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড।

সোমবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মিজানুর রহমান ওরফে বাবু। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে বলা হয়েছে- মূল সাজা এই মামলায় আসামির গ্রেফতারের পরের হাজতবাস মূলে বাদ যাবে।

রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইসমত আরা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাশের জেলা নাটোরের এক তরুণীর সঙ্গে প্রেম ছিল মিজানুরের। কিন্তু মিজানুর রহমানের স্বভাব চরিত্র ভালো না হওয়ায় শেষ পর্যন্ত তার সাথে বিয়ে দিতে রাজি হয়নি তরুণীর পরিবার।

তাই ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমান ২০২২ সালের ২৩ মে গোপনে তোলা ঐ তরুণীর বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেমিক মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্ত করার নির্দেশ দেন।

পরে তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়ায় মিজানুরকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এরপর মামলার বিচার কাজ শুরু হয়। বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin