বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে রাসিকের নবনির্বাচিত প্যানেল মেয়রগণের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশ সময় সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নগর ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের নবনির্বাচিত প্যানেল মেয়রগণ। সোমবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন এবং প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত আসন-১ এর কাউন্সিলর তাহেরা খাতুন মিলি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin