রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের কবরে বিএমডিএ এর নতুন চেয়ারম্যানের পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান বেগম আখতার জাহান। আজ বৃহস্পতিবার দুুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সাথে নিয়ে এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি।

এদিন দুপুরে প্রথমে মহানগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিএমডিএ এর নতুন চেয়ারম্যান বেগম আখতার জাহান। এরপর কাদিরগঞ্জে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তাঁরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএমডিএ এর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিএমডিএ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin