রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে “বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল লীগের পুরস্কার ট্রফি ও মেডেল প্রদান করেন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল লীগের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ফুটবলে রাজশাহীর ক্রীড়াঙ্গণের রয়েছে অনেক সাফল্য। সেই সাফল্য আগামীতে অব্যাহত রাখতে ফুটবল একাডেমী গড়ে তোলা হবে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ফুটবলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে অবদান রাখবে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্টেডিয়াম মাঠ ও দর্শক গ্যালারীর সংস্কার উন্নয়ন করা হবে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আরএমপির পুুলিশ কমিশনার ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ। এ সময় আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে উপশহর স্পোর্টিং ক্লাব, রানার আপ হয়েছে দিগন্ত প্রসারী সংঘ। আর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে হেলেনাবাদ কলোনী স্পোর্টিং ক্লাব, রানার আপ হয়েছে সাবু স্মৃতি সংসদ। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশনে সেরা গোলরক্ষক হয়েছেন উপশহর স্পোর্টিং ক্লাবের প্রদীপ, সর্বোচ্চ গোলদাতা দিগন্ত প্রসারী সংঘের নয়ন, সেরা খেলোয়াড় দিগন্ত প্রসারী সংঘের কলিন্স, ফেয়ার প্লে শেখ রাসেল ক্রীড়া চক্র।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগে সেরা গোলরক্ষক হয়েছেন হেলেনাবাদ কলোনী স্পোর্টিং ক্লাবের রাফায়েল টুডু, সর্বোচ্চ গোলদাতা হেলেনাবাদ কলোনী স্পোর্টিং ক্লাবের রাহুল, সেরা খেলোয়াড় সাবু স্মৃতি সংসদের পিপাস, ফেয়ার প্লে শিরোইল স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে অসুস্থ দুইজন ফুটবল খেলোয়াড়কে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin