রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বন্যাকবলীত ফেনির বিভিন্ন অঞ্চলে ত্রান বিতরণ করেন বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা হয়েছে দেশের ১২টি জেলায়। বন্যাকবলিত জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এর মধ্যে ফেনীর অবস্থা ভয়াবহ। গত রোববার থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

মিলন বলেন, ফেনীর মহিপালে তিনি বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময়ে প্রায় কমর পানির মধ্যে দাঁড়িয়ে তারা এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন বিএনপি রাজশাহী জেলার আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রান বিতরণকালে মিলন বলেন, বানভাসী মানুষেরা যে কত অসহায় তা স্ব-চক্ষে না দেখলে বোঝা কেউ বুঝতে পারবেনা। এখানকার সকল শ্রেণির মানুষ মানবেতর জীবন-যাপন করছে। ধনী, গরীব বোঝার উপায় নাই। সবাই একমুঠো খাবারের জন্য প্রতিক্ষায় বসে থাকছে। এর মূল কারন হচ্ছে ভারতের ছেড়ে দেয়া পানি হঠাৎ এমন করে ঐ অঞ্চলে প্রবেশ করেছে, কেউ কোন কিছিু বাড়ি থেকে বের করতে পারেনি। নিমিষে সব শেষ হয়ে গেছে।

মিলন আরো বলেন, মানুষের পাশাপাশি বিপদে পড়েছে গবাদি পশুসহ সখল ধরনের পশু-পাখি। তাদের দাঁড়াবার নেই জায়গা, নেই খাবার। ঐ পশু-পাখিগুলো শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মানুষের খাবারের পাশাপাশি দ্রুত পশুদের খাবারের ব্যবস্থা করার জন্য সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সেইসাথে বিত্তবানদের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদানের অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin