শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ২দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “ভূ-গর্ভস্ত সেচনালা বর্ধিতকরনের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ এবং পরীক্ষামূলক ভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন (ইআইইসিডি)” শীর্ষক প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রিজিয়ন অফিসের আয়োজনে অত্র দপ্তরের হলরুমে এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।

প্রধান অতিথি আখতার জাহান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে মাথা উচু করে বাঁচতে শিখিয়েছে। আজ বাংলাদেশ সারা বিশ্বের কাছে এক রোল মডেল এ পরিণত হয়েছে। প্রধান মন্ত্রীর কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়নসম্পূর্ণতা অর্জন করছে। বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করছি। এই বরেন্দ্র আঞ্চলে এক সময় এক ফসল হতো কি হতোনা। কিন্তু বিএমডিএ যখন থেকে এ অঞ্চলে কাজ শুরু করেছে তারপর থেকে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন শুরু হয়েছে। এখন বরেন্দ্র অঞ্চলে তিন ফসল ফলানো সম্ভব হচ্ছে। এমন কি চার ফসলও হচ্ছে অনেক জায়গায়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এ অঞ্চলের কৃষকের সমস্যার কথা চিন্তা করে এই প্রকল্পগুলো গ্রহণ করেছে। যে প্রকল্পগুলো চলছে, তা সাধারণ মানুষের প্রয়োজন বুঝে গ্রহণ করা হয়েছে। যেন কৃষককে পানির জন্য যেন আর কষ্ট না করতে হয়, তারা যেন অল্প সময় ফসলের মাঠে পানি দিতে পারে, আর সঠিক সময় ফসল উৎপাদন করতে পারে তার ব্যবস্থা বিএমডিএ করেছে বলে উল্লেখ করেন তিনি। সঠিক সময় ফসল উৎপাদন করতে পারলে সময়মত বাজার জাত করতে পারবে। এতে কৃষকরা মুনাফা অর্জন করতে পারবে এবং লাভবান হবেন। ভাল ফসল উৎপাদনের জন্য কৃষকদের সঠিকভাবে প্রশিক্ষণের কোন বিকল্প নাই বলে বেশী বেশী করে কৃষকদের প্রশিক্ষণ প্রদানের কথা বলেন প্রধান অতিথি।

বিএমডিএ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ ও বিএমডিএ প্রকল্প পরিচালক (ইআইইসিডি) প্রকৌশলী শহীদুর রহমান। রাজশাহী বিভিন্ন উপজেলার ৫০জন পুরুষ ও নারী কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin