বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুর পুন:খনন কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পুকুর পুন:খনন কাজের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে পুকুর পুন:খনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচ ব্যবহার প্রকল্পের আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেল বাড়ীয়া ক্যাম্পাসে কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সুলতান-উল-ইসলাম, রাবি উপ-উপাচার্য (একাডেমিক) হুমায়ুন কবীর, বিএমডিএ‘র নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী শরীফুল হক। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন পুকুর পুন:খনন প্রকল্পের প্রকল্প পরিচালক ।

পুকুর পুন:খননের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষাথীদের শিক্ষা এবং গবেষণার কাজে ব্যবহার সহ বিভিন্ন পরিযায়ী পাখির অভায়ারণ্য এলাকা গড়ে উঠার মাধ্যমে জীব বৈচিত্র সংরক্ষিত হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভূ-গর্ভস্থ পানির স্তর পুন:ভরণে সহায়ক ভূমিকা রাখবে। খননকৃত পুকুরের দৈর্ঘ্য ১৭০মিঃ ও প্রস্থ ৩৮মিঃ, পুকুরের গভীরতা ৪.৬২৪মিটার ও আয়তন ১.৯৯একর এছাড়াও পুকুরের সৌন্দর্য বর্ধনসহ একটি সিড়ি নির্মান করা হয়। পুকুর পুন:খননের ফলে বছরে ২.০০ একর সম্পুরক সেচ এলাকা বৃদ্ধি পাবে এছাড়া ১১.৬০ মেট্রিক টন মৎস্য উৎপাদন করা যাবে।

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin