রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নয়া নির্বাহী পরিচালক এর যোগদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীর আলম খান। বুধবার তিনি কৃষি মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা সুলতানা স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন স্বাক্ষরীত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলম খানকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএমডিএ আইন, ২০১৮ এর ধারা-১৪ (২) অনুযায়ী জাহাঙ্গীর আলম খানকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জাহাঙ্গীর আলম খানকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার খবরে বিএমডিএ‘র প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সস্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, জাহাঙ্গীর আলম খানের দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের সেচ, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও টেকসই অবকাঠামো উন্নয়নে বিএমডিএ‘র কার্যক্রম আরও গতিশীল হবে।

বিএমডিএ পরিবারের প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin