রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বর্ণাঢ্য আয়োজনে কাঁকনহাট পৌরসভায় তারুণ্যের উৎসব উদযাপিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন করা হয়। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার পৌরসভা মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এর আগে, পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এরপর, কাঁকনহাট পৌরসভার প্রশাসক এর নেতৃত্বে রেলওয়ে স্টেশন চত্বরে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক শামসুল ইসলাম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, কাঁকনহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক নিলুফার ইয়াসমিন ও কাঁকনহাট পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আনিসুজ্জামানসহ পৌরসভার সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin