বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে পবায় পহেলা বৈশাখ উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪৩১ বাংলা নববর্ষ বরণ উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গল শোভাযাত্রা ও পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাছির, উপজেলা বিএমডিএ কর্মকর্তা জামিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশন পবা ফিল্ড সুপারভাইজার মুসলেহুদ্দীন, উপজেলা আনসার ও ভিডিপি কমকর্তা আকরাম আলী, ইউডিএফ জাকিয়া সুলতানাসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin