বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বসন্তের প্রথম দিনেও রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শীত বসন্ত যাই হোক না কেন বিএনপি নেতৃবৃন্দের কোর্টে হাজিরা মাপ নেই। মানুষ যখন বসন্ত ও বিশ^ ভালবাসা দিবস নিয়ে ব্যস্ত, সে সময়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন কোর্টের বারান্দার ন্যায় বিচার পাওয়ার আশায়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কন্সট্রেবল সিদ্ধার্থ হত্যার বিস্ফোরক মামলায় রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজিরা দিলেন রাজশাহীর শীর্ষ বিএনপি নেতাসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অত্র ট্রাইব্যুনালের বিচারক আগামী মার্চ মাসের ৪তারিখ পুনরায় হাজিরার তারিখ দেন বলে অত্র মামলার আইনজীবী আশরাফ আলী মাসুম জানান।

হাজিরা শেষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্য বৃদ্ধি, ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধিনে পুন:নির্বাচন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ, অঙ্গ ও সহযোগি সকল রাজবন্দির মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী কোর্ট চত্বর ও কোর্ট হড়গ্রাম বাজার এলাকায় নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করেন।

মামলায় হাজিরা ও লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতয়ি নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজাশাহী জেলার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু ।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বায়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মীর খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনারুল আমিন আযব, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু ও সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin