বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বসার সময় নেই কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের

  • প্রকাশ সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রচার প্রচারনার আর মাত্র বাঁকী ছয় দিন। পাঁচ অক্টোবর রাত ১২টার পরে নিয়মানুযায়ী সকল প্রকার প্রচার প্রচারনা বন্ধ হয়ে যাবে। এজন্য প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নিজের জন্য ভোট প্রার্থনা করছেন।

আগামী মাসের ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান।

তিনি আজ বুধবার নিয়মানুযায়ী প্রচার শুরু করেন। এসময়ে তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় যান এবং ভোট প্রার্থনা করেন। সেইসাথে মুরুব্বিদের নিকট হতে দোয়া নেন। এসময়ে রাসেল বলেন, যতই ভোট প্রার্থনা করিনা কেন আলাøহর নির্দেশনা এবং গুরুজনদের দোয়া না থাকলে কামিয়াব হওয়া যাবে না। সেজন্য তিনি সকলের দোয়া এবং ভোট প্রার্থনা করছেন।

তিনি আরো বলেন, জনগণ বুঝে গেছে যোগ্য প্রার্থীকে ভোট না দিলে এলাকার উন্নয়য়ন হয়না। ওয়ার্ডবাসী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। ভোটার ও সাধারণ জনগণ এটা বুঝে তাঁকে মনোনিত করেছেন এবং সমর্থন দিয়েছেন। সেইসাথে তার হয়ে রিতিমত নির্বাচনী মাঠে কাজ করছেন। তিনি বলেন, শুধু পুরুষরা নয়, নারী ভোটার এবং হাজার হাজার সাধারণ নারীরা তার পক্ষে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি।

রাসেল বলেন, তাঁর জনপ্রিয়তা দেখে কিছু মহল মিথ্যাচার করছে। যাই হোক জনগণ এর প্রকৃত জবাব দেবে ভোটের মাধ্যমে। জনগণ তাকে বিজয়ী করে এই ওয়ার্ডের উন্নয়নে অংশিদার করবেন বলে জানান রাসেল। শেষে আবারও তিনি ওয়ার্ডের সকল ভোটারের ভোট এবং দোয়া প্রার্থনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin