রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের কৃষক ও কৃষিকে বাঁচাতে জিয়া কৃষক দল গঠন করেছিলেন: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের কৃষক এবং কৃষিকে বাঁচাতে এবং আরো সমৃদ্ধি করতে বাংলার রাখাল রাজা, বিএনপি’র প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষক দল গঠন করেছিলেন। সেইথেকে এই দলটি কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে এই কৃষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষির উন্নয়নে এবং এক ফসলী জমিকে দুই থেকে তিন ফসলী করতে খাল খনন কর্মসূচী ও বিদেশ থেকে সেচ যন্ত্র আমদানী করেছিলেন। শুধু তাইনয় উচ্চ ফলনশীল ধানের বীজও বিদেশ থেকে তিনি আমদানী করেছিলেন। তিনি বলেন, বিএনপি সর্বদা কৃষক বান্ধব একটি দল। এই দলের শাসনামলে সকল প্রকার কৃষি পণ্যের মূল্য কৃষকের নাগালের মধ্যে ছিলো। এতে করে কৃষক ও ক্রেতারা উভয়ে বাঁচতো। কিন্তু পতিত খুনি হাসিনা সরকারের আমলে কৃষকরা যেমন লাভবান হতে পারেনি, তেমনি ভোক্তা পড়েছেন বিপাকে।

মিলন বলেন, আওয়ামী বাকশালীরা সিন্ডিকেট করে প্রতিটি কৃষি পন্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপাকে ফেলেছিলো। দফায় দফায় জ¦ালানী তেলের ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিলো। আর এর অর্থ মন্ত্রী, এমপি ও আওয়ামী দোসররা লুটে পুটে খেতো। এখনো সেই ধারা রয়ে গেছে। খুনি হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলেও এখনো রয়ে গেছে তার দোসররা। এদের চিন্থিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি। সেইসাথে সকল প্রকার সংকট থেকে দেশকে বাঁচাতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও তারিখ ঘোষনা করার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান িিতনি।

দর্শনপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আকমাল হোসন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদল সদস্য সচিব আকুল হোসেন মিঠু, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী ও পবা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

দর্শনপাড়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও আমজাদ হোসেন লালন এর সঞ্চালনায় সমাবেশে অত্র ইউনিয়েনের কৃষক দলের নেতৃবৃন্দসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin