রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশের ৪-১ ব্যবধানে সিরিজ জয়, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • প্রকাশ সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সকল সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। টাইগার্সদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, পৃথক এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চারটিতে জয় লাভ করে বাংলাদেশের সিরিজ জয়ে দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

প্রসঙ্গত, অজিদের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করলো বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পঞ্চম টি-টোয়েন্টি ৬০ রানে জিতেছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের করা ১২২ রানের জবাবে অস্ট্রেলিয়া মাত্র ৬২ রানে গুটিয়ে যায়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin