বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডে’র আলোচনা সভা

  • প্রকাশ সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডে’র অন্তর্গত রাজশাহীর বাঘা উপজেলা নর্থ বেঙ্গল কিণ্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঘার গ্রীন হ্যাভেন স্কুল হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক ও মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

গ্রীন হ্যাভেন স্কুলের সভাপতি আলহাজ¦ আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির সচিব ইয়াকুব আলী, সহ-সভাপতি ইব্রাহীম হোসেন, রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল ওয়াহেদ। সভা সঞ্চালনা করেন গ্রীন হ্যাভেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক সালাহ্ উদ্দিন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর আওতাভূক্ত সকল বিদ্যালয়ের স্বার্থ রক্ষা পড়া লেখারন মান নিয়ন্ত্রণ, বহিরা শত্রুর কবল থেকে বাঁচানো এবং শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা প্রাপ্তি এবং তাদের স্বার্থ রক্ষায় এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এছাড়াও আগামীতে যেন সকল কিন্ডারগার্টেন সরকারী সুযোগ সুবিধা পায় তার জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড সরকারের সঙ্গে লবি ও এডভোকেসী করছে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।

বক্তব্য শেষে তিনি সবার সাথে আলোচনা সাপেক্ষে বাঘা উপজেলা নর্থ বেঙ্গল কিণ্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। এই কমিটির নয়া আহ্বায়ক আজিজুর রহমান ও সদস্য সচিব আলহাজ¦ সালাহ্ উদ্দিন লালন। মোট এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি হবে। অত্র কমিটিতে দ্রুত অন্যান্য সদস্যদের নাম অন্তর্ভূক্তি করে পুর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি বরাবরে প্রেরণ করা জন্য নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin