মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের পরিচিতি সভা

  • প্রকাশ সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সদস্যদের পরিচিতি সভা রোববার রাতে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি সাখওয়াত হোসেন রঞ্জু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার ও আলী হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় নয়া কমিটি সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চলতি বছরের গত ২৬ জুলাই হানিফ আলীকে আহ্বায়ক ও মেরাজুল ইসলামকে সদস্য সচিব করে মোট ১১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল রাজশাহী জেলা শাখা কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহাউদ্দিন নোবেল এবং সাধারণ সম্পাদক কাজী শাহ আলম রাজা। সেইসাথে তারা এই কমিটি স্বাক্ষর করে অনুমোদন দেন।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ সঠিকভাবে দায়িত্ব পালন এবং দলের প্রতি আনুগত্য থাকার পরামর্শ দেন। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সকল শ্রমিককে একসাথে রাজপথে থাকার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin