নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন। এই নির্বাচনে বই প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্দিতা করেন শফিক-নূরু-মামুন-শাকিল-রাশেদ প্যানেল ও দেয়াল ঘড়ি নিয়ে প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন গাজী-জহির-আলমগীর পরিষদ। রাজশাহীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় রাজশাহী মেডিকেল কলেজ কনফারেন্স কক্ষে। সেখানে পোলিং অফিসার, প্রিজাইডিং ও নির্বাচনী এজেন্টরা ছিলেন।
রাজশাহীতে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬৫৮জন। শেষ খবর লেখা পর্য়ন্ত ভোট গণনা চলছিলো।
উল্লেখ্য এই নির্বাচনে দুইটি প্যানেলসহ সতন্ত্র প্রার্থীও রয়েছেন। এতে মোট প্রায় ভোটার সংখ্যা চার হাজার দুইশ বলে জানা গেছে। শুক্রবার একযোগে সারা বাংলাদেশে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকালে ভোট কেন্দ্রে গেলে উৎসব মুখর পরিবেশে সদস্যদের ভোট দিতে দেখা যায়। পছন্দের প্যানেল ও প্রার্থীদের তারা ভোট প্রদান করেন।