বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে দুর্ধষ্য চুরি

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ্য বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে দুর্ধষ্য চুরি সংগঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার শেষ রাতের দিকে উপরের টিন কেটে চোর কার্যালয়ে প্রবেশ করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও গুরুত্বপূর্ন কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

অত্র এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান বলেন, শুক্রবার শেষ রাতের দিকে চোর কার্যালয়ের টিন কেটে প্রবেশ করে ফাইল ভেঙ্গে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও কিছু গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে গেছে। তারা আরো বলেন, সাংবাদিকদের কার্যালয়ে এভাবে চুরি এটা অস্বাভাবিক বিষয়। চুরি যেই করুক সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে দ্রুত আটক করার আহ্বান জানান তারা।

তারা আরো বলেন, কিছুদিন হলো শহরে চুরি ছিনতাই ও খুন খারাপী বেড়ে গেছে। এদের কবল থেকে কেউ রক্ষা পাচ্ছেনা। অনেক ক্ষেত্রেই চুরি ও খুনের ঘটনায় জড়িদের আইন শৃংখলা বাহিনী আটক করতে না পারায় এ অবস্থা হচ্ছে বলে উল্লেখ করেন তারা। কার্যালয়ে চুরির ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে চোরদের সনাক্ত করে দ্রুত আটক করে সহ বিচারের দাবী জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে। বোয়ালিয়া মডেল থানা কার্যালয় পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin