রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন ১০০তম বেল্ট বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন ১০০তম বেল্ট বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুরে নর্থ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক রেজাউল করিম রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর ফাহামিদ হাসিব, রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর আলাউদ্দিন, দুর্গাপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক রাশিদুল হাসান, নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ অমিত হালদার ও রাজশাহী সরকারী সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর ইফ্ফাত জেরিন। ব্লাকবেল্ট ৫ম ড্যান ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ সেনসাই বকুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা বলেন, বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন হচ্ছে একটি আন্তর্জাতিক কারাতে সংগঠন। এই সংগঠনের রাজশাহীর সেনসাই বকুল হোসেন অত্যন্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেলে তিনি এতটা প্রচারণায় নেই। কারন তিনি চান রাজশাহীর সন্তানেরা শারীরিকভাবে ভাল থাকুক এবং নিজেকে সেইফ করতে শিখুক। তারা আরো বলেন, যারা ভাল কাজ করেন তাঁর ক্ষতি করার জন্য সার্বক্ষণিক লোক লেগে থাকে। সেনসাই বকুল এর প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে বলে উল্লেখ করেন তারা।

উপস্থিত সবাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে রাজশাহীতে কারাতে টুর্নামেন্ট করার ঘোষনা দেন প্রধান অতিথি। বক্তব্যের পূর্বে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে ইয়োলো বেল্ট থেকে শুরু করে ব্লাকবেল্ট প্রদান করেন। সেইসাথে সিনিয়রদের মধ্যে সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin