বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট’র সেক্রেটারী অশোকের মায়ের পরলোক গমন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমারের মা অঞ্জলী সাহা বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় নিজ বাসভবন সাহেববাজারে গরলোক গমন করেন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত কারনে ইহলোক ত্যাগ করেন। মৃতুকালে তিনি সাত ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর টি-বাধ সংলগ্ন শ^শানে তাঁর শেষকৃত্য সমাপ্ত করা হয়।

অশোকের মায়ের মৃত্যুর খবর শুনে সেখানে সমবেদনা জানানোর জন্য ছুটে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডাভোকেট শফিকুল হক মিলন, বিএনপি বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, যুবদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুবদল রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডলসহ অনান্য নেতৃবৃন্দ।

বিএনপি নেতা মিলন বলেন, অশোকের পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবার। এই পরিবারের মূল চালিকা শক্তি ছিলেন তাঁর মমতাময়ী মা। তিনি একজন ভাল মনের মানুষ ছিলেন। তিনি সকলকে নিয়ে ভাল থাকার চেষ্ঠা করে গেছেন। তাঁর মধ্যে কোন প্রকার জাতীভেদ ছিলোনা। তিনি অশোকের মায়ের আত্মার শান্তি কামনা করেন। সেইসাথে শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin