বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বাড়ি-আশপাশ পরিষ্কার রাখার আহ্বান পবা উপজেলা প্রশাসনের

  • প্রকাশ সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ উপজেলার আওতাধীন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে বাড়ির আঙ্গিনা, ছাদ, ফুলের টব, ড্রেন ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে পবা উপজেলাতেও নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও এলজিইডি প্রকল্পের আওতাধীন পরিচ্ছন্নতাকর্মীরা হাতে ঝাড়ু, কোদালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। উপজেলা পরিষদ ক্যাম্পাসের রাস্তা, ড্রেন, ঝোপঝাড় ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পানি জমে থাকা স্থানগুলোও চিহ্নিত করে পরিষ্কার করা হয়। অভিযানের ফলে উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটক, চত্বর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন হয়ে ওঠে। বিশেষ করে ড্রেন ও নালায় জমে থাকা ময়লা-আবর্জনা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল অপসারণে গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, “সরকারের নির্দেশনায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ এলাকায় এ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “উপজেলা পরিষদ চত্বরের পাশাপাশি পৌরসভা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে।”

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

অভিযানে উপজেলা বিএমডিএ কর্মকর্তা সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম.এম.এন জহুরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মামুন-উর-রশিদ ও একাউনটেন্ট ক্লার্ক সাদ্দাম হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin