রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়ন,বিএনপি’র উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার বেলা ১১টার সময় বানেশ্বর বাজারে শীত বস্ত্র বিতরণ করা হয়। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া আয়োজন করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান, অধ্যক্ষ মঈন উদ্দিন, অধ্যক্ষ রুহুল আমিন, ২ নং ওয়ার্ড সভাপতি আলিম উদ্দিন, বয়েন, হাশেম মোল্লা ও তুষার সরকারসহ বানেশ্বর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রচন্ড শীত পড়েছে রাজশাহীতে। এই শীতে ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষগুলো অনেক কষ্টে পড়ে গেছে। তাদের একটু হলেও শীত নিবারনের চেষ্টা থেকেই পুঠিয়া-দূর্গাপুরের বিভিন্ন ইউনিয়নসহ নানা স্থানে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। শীত থাকাকালীন পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার তিনি তাঁর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাবেন বলে উল্লেখ করেন আব্দুস সাত্তার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin