শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

বাল্যবিবাহ কমাতে চাঁপাইনবাবগঞ্জে সংলাপ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে জনতা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিশু সুরক্ষা, অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ ও স্থানীয়ভাবে সমাধান বিষয়ের গণসংলাপ অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেনদেনিং সোশাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপের আয়োজন করে ।
সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহন করেন ইমাম, স্থানীয় সরকারের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবক সহ বিভিন্ন পেশা শ্রেণীর স্থানীয় জনগণ। সংলাপে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাল্যবিবাহের কারণ ও এর প্রতিরোধ সম্পর্কে আলোচান হয়। সংলাপে সভাপতিত্ব করেন নারায়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েশ। সংলাপটি সমন্বয় করেন এসবিসি প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল।
মতামত প্রদান করেন নবম শ্রেণির শিক্ষার্থী রিফাদ হোসেন ও ফারজানা খাতুন, আব্দুল করিম, রহিম উদ্দিন, তোহরুল ইসলাম, সেলিম রেজা, হুমায়ন কবির ও আকতারা বেগম। সকল বক্তারা বাল্যবিবাহ বন্ধ করা অতি জরুরী বলে মন্তব্য করেন। সেইসাথে নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ বন্ধে সকলে মিলে শপথ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin