বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, অভিভাবকদের নিয়ে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় বিদায় সংবর্ধনা, মা সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সারোয়ার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক খালেদা বানু, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আশরাফ আলী ও সদস্য নাসরিন বেগম। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা মোস্তফা ও সাদিয়া ইসলাম এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সায়লা বেগম ও সেলিনা ইয়াসমিন সহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নাফিসা আক্তার মীম বলে, আজকের পর আর কখনো বড় ভাই বোনদের সাথে খেলাধুলা, দেখা সাক্ষাৎ হবে না। নতুন প্রতিষ্ঠানে তারা ভালো করে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। ভুল ত্রুটি মাফ করে দিবে।

উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যান্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবান্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। শিক্ষাবান্ধব সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে নিয়মিত ভাবে প্রতিটি বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের উপস্থিত নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানান তিনি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সারোয়ার জাহান বলেন, এ ধরণের মা সমাবেশ প্রতিটি বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন। এতে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো। বড় হয়ে যেন সুশিক্ষায শিক্ষিত হয়ে ছাত্র ছাত্রীরা মানুষের মত মানুষ হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানু বলেন, বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার্থীরা নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন, সুন্দর ও পরিস্কার স্কুল ড্রেস পরে স্কুলে আসা এবং দুপুরে বাইরের খাবার যেন শিক্ষার্থীরা না খায় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার আহবান জানান। উপবৃত্তির টাকা অভিভাবকগণ নিজেরা ব্যালেন্স চেক করবে, পিন নং কাউকে না দিবে না। টাকা না পেলে তারা যেন বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন তিনি। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin