বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন কর্মশালা

  • প্রকাশ সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিআরবি ইসলামী লাইফ ইন্স্যরেন্স লিমিটেড এর উন্নয়ন বিষয়ক কর্মশালা নগরীর সাগরপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শনিবার রাতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবলী সাদিক ভূঁইয়া, মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক। কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র কোম্পানীর আঞ্চলিক কর্মকর্তা বজলুল হক মন্টু।

প্রধান অতিথি বলেন দেশের মানুষকে আর্থিক নিরাপত্তা দিতে ইন্স্যরেন্স কোম্পানী গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। বীমা পেশা হচ্ছে জনসেবামূলক পেশা। এই পেশার মাধ্যমে মানুষকে উপকার করা হয়ে থাকে। কারণ বীমা সার্বক্ষনিক ঝুঁকি বহন করে। এ জন্য গ্রাহকের পরিবার নিরাপত্তা পায় বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin