নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে পবার হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪টার সময় দারুশা বাজারে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, দেশকে কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এই বিনাভোটের সরকারকে দ্রুত ক্ষমতাচ্যুত করে গণগন্ত্রের তথা বিএনপি’র সরকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রকামী সরকার প্রতিষ্ঠা করতে গেলে আন্দোলনের কোন বিকল্প নাই। আর এই আন্দোলন বেগমান করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ও পরামর্শে দেশের বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ বানচাল করতে সরকার নানা ধরনের ষড়যন্ত্র করেও কোন লাভ করতে পারেনি।
রাজশাহীর গণসমাবেশ নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী তথা রাজশাহী বিভাগ বিএনপি’র ঘাটি। এখানে কোন বাধাই জনগণ মানবেনা। সঠিক সময়ে সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। সেইসাথে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে তিন তারিখ সকালেই সমাবেশস্থলে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন মিলন।
হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোতাহার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভা বিএনপি’র আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী জেলা বিএনপি সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চু ও রাজশাহী জেলা মৎসজীবি দলের সদস্য সচিব আলহাজ্ব বকুল আহম্মেদ।
আরো উপস্থিত বিএনপি নেতা সেলিম, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক যগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, মাজদার রহমান ও তারেক রহমান মধু সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।