বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিএনপি’র দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে রাজশাহীতে চলমান অনাকাংখিত বিচ্ছিন্ন ঘটনা ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১২ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ সতের বছর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিস্ট, হায়নারুপি জালিম সরকারের কবল থেকে ছাত্ররা দেশকে রক্ষা করেছেন। বাংলাদশেকে পুণরায় স্বাধীন করতে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী শহীদ হয়েছেন। সেইসাথে শহীদ হয়েছেন অন্যান্য জনগণ। তিনি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও তিনি শহীদ সকল পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, দেশে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আর কোন প্রকার রাহাজানী ও লুটপাত করতে দেয়া হবেনা। গতকাল সোমবার বাকশালী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দেশের সকল মানুষ আনন্দ উল্লাসে ফেটে পরেন। দেশবাসী সবাই রাস্তার নেমে আসেন এবং আনন্দ করেন। এই ফাঁকে কিছু দুস্কৃতিকারী এই ডামি সরকারের সন্ত্রাসীরা বিএনপিসহ স্বাধীনতাকামী শিক্ষার্থীদে মধ্যে মিশে তারা সন্ত্রাসী ও লুটপাট করছে। বিএনপি এটা সমর্থন করেনা বলে উল্লেখ করেন তিনি। এই লুটপাট রুখতে বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি ।

আইন কারো হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি খুনের বিচার হবে। যারাই দোষি হবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। এজন্য তিনি আবারও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। সেইসাথে প্রতি গ্রামে গ্রামে এবং শহরে এ বিষয়ে মাইকিং করার পরামর্শ দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি ও সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব আরফিন কনক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সাম্পাদক আল-আমিন সরকার টিুট, মহানগর কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম ও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin