বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএনপি’র সাবেক এমপি নাদিম মোস্তফা’র দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) এডভোকেট নাদিম মোস্তফা এর নামাজে জানাযা সোমবার দুপুর ২টায় রাজশাহী মহানগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়। এর আগে পুঠিয়া, দূর্গাপুর ও বানেশ^রে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। ঐ সকল জানাযায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঈদগাহ মাঠে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম আলিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপিতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল ও নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান ।

আরো উপস্থিত ছিলেন জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নাদিম মোস্তফা রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ সময়ে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তিনি হৃদরোগ, উচ্চ ডায়াবেটিসহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি রাজধানী ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর নাস্তা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য এডভোকেট নাদিম মোস্তফা ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin