বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উজ্জল’র নেতৃত্বে শোভাযাত্রা

  • প্রকাশ সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জলের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাউল হক দুলু, সাংগঠনিক সম্পাদক জুহুরুল হক জহুর, চারঘাট পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জুহুরুল ইসলাম জীবন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকীর হোসেন রিমন ও সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক স্বপন সরকার ও সেলিম আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম রাজিব ও হাসানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে শোভাযাত্রা বের করে মহানগরীর সাহেববাজর বড় রাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিণ করে বিন্দুর মোড়ে গিয়ে শেষ করেন। শোভাযাত্রায় বিভিন্ন ধরনের রঙ্গিন ফেস্টুন ব্যবহার করায় সৌন্দর্য্য বৃদ্ধিপায় কয়েকগুন। এ সময়ে তারা সরকারের পদত্যাগের দাবীতে নানা ধরনের স্লোগান দিতে থাকে। পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়। এতবড় লোকসমাগম অনেকদিন পরে হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শোভাযাত্রা পূর্ব সমাবেশে উজ্জল বলেন, মহান স্বাধীনদার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ ইং সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেছিলেন। জনগণের সেবা এবং দেশের গণতন্ত্র রক্ষা করাসহ নানা বিষয় তুলে ধরে এই দল গঠন করা হয়। সেইসাথে দেশ ও জাতীর এবং জনগণের উন্নয়নের জন্য ১৯দফা কর্মসূচী প্রদান করেন তিনি। প্রকৃত পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাসক নয় দেশের সেবক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের উন্নয়ন তিনি নিরলসভাবে কাজ করে গেছেন বলে জানান উজ্জল।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উপরে ভর করে এই দল আজও সঠিক পথে রয়েছে। তারই স্ত্রী আপোসহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সঠিকভাবে দলকে পরিচালনা করেছেন। আর তাঁকে সহযোগিতা করছেন আগামীর রাষ্ট্রনায়ক তারুন্যের অহংকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসাথে রয়েছে সুযোগ্য নেতৃবৃন্দ। তারেক রহমান বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। এই ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকাড় হন বলে জানান তিনি।

শুধু তাই নয় তাঁর নামে মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় দিয়ে সাজা প্রদান করেছে এই দেশের আজ্ঞাবহ আদালত। তত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে আটক করে মারাত্বকভাবে আহত করে। অল্পের জন্য তিনি প্রানে বেঁচে যান। কিন্তু বর্তমান বিনা ভোটের সরকার তাঁকে মামলা ও ফরমায়েশি সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছেনা বলে উল্লেখ করেন তিনি। বেগম জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফেরত ও দেশের মানুষকে এই হায়নারুপি সরকারের কবল থেকে রক্ষা করতে বিএনপি এক দফা কর্মসূচী পালন করছে। এই কর্মসূচী আরো কঠোর করে বিনা ভোটের সরকারকে বিতারিত করার জন্য সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে শোভাযাত্রা বের করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin