নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশগ্রহন করছেনা। বর্তমান সরকার জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় ডামি নির্বাচন করছে। দলীয় প্রতিক না দিলেও এই নির্বাচনে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করছে। সরকার একতরফা নির্বাচন করে নিজেদের গণতন্ত্রিক দল হিসেবে জাহির করার চেষ্টা করছে।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে দখলদার আওয়ামী লীগ সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করার জন্য আহ্বান জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। বিএনপি মোহনপুর উপজেলা ও কেশরহাট পৌরসভা অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী জেলার আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এই সরকার দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে। যা ইচ্ছা তাই করে যাচ্ছে। একের পর এর প্রহসনের নির্বাচন করছে। আর এই নির্বাচন জায়েজ করছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন এবং প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। তিনি এই নির্বাচন বর্জন করে ভোট না যাওয়ার জন্য নেতাকর্মীসহ পবা-মোহন উপজেলাবাসীকে অনুরোধ করেন। সেইসাথে এ বিষয়ে ব্যাপকভাবে প্রচারণা চালোনোর জন্য উপস্থিত নেতৃবৃন্দদের নির্দেশনা প্রদান করেন। সেইসাথে এই ডামি নির্বাচনের পাতানো নফাঁদে পা না দেয়ার আহ্বান জানান তিনি।

মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মতিউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, সদস্য কাজিম উদ্দিন, আব্দুল কাদের, মোহনপুর উপজেলা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল।
আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাজাম্মেল হক, শ্রমিক নেতা দুলাল মোল্লা, কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহীন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের সোহরাব হোসেন, সদস্য সচিব সোহেল রানা, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল হোসেন, কেশরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক শাফা রহমানসহ মোহনপুর উপজেলা বিএনপি ও কেশরহাট পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।