মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ সকল আসামীর জামিন

  • প্রকাশ সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেক: মহামান্য হাইকোর্ট ডিভিশনে চারঘাট থানায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৬১ জন বিএনপি নেতাকর্মী। তাঁর সাথে বাঘা থানা বিএনপি’র আহ্বায়ক ফকরুল হাসান বাবলু সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান এডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু,চারঘাট থানা বিএনপি’র সভাপতি, সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা পৌর বিএনপি’র সভাপতি, কামাল হোসেন, ও বাঘা থানা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুলসহ সকল নেতৃবৃন্দ।


ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন এর তত্ববধানে এই জামিন লাভ করেন তারা। এ সময়ে হাইকোর্টে উপস্থিত থেকে চাঁদসহ অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মিথ্যা ও বানোয়াট এই মামলা প্রত্যাহার করার দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin