নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক কারান্তরীন আবু সাইদ চাঁদ এর মা বেগম আশরাফুন নেসার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার বেলা ১২টায় জানাযা হওয়ার কথা থাকলে আবু সাইদ চাঁর জেল থেকে আসতে দেরী হওয়ায় প্রায় ১টার দিকে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আবু সাইদ চাঁদ পেরোলে আড়াই ঘন্টার জন্য মুক্ত হয়ে মায়ের জানাযা ও দাফন কার্যে অংশগ্রহন করেন। তিনি পুলিশি কড়া নিরাপত্তায় শেষবারের মত মৃত মায়ের মুখ দেখেন এবং জানাযায় অংশ নেন।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিক সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি,ও সিনিয়র যুগ্ম আহায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক সংসদ সদস্য আবুল হোসেন, অধ্যাপক আব্দুস সামাদ, আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, শেখ মকবুল হোসেন, আলী হোসেন, শাহাদত হোসেন, মিজানুর রহমান মিজান, কামরুজ্জামান হেনা, জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু, পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খান, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এছাড়াও কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সংগঠন, শরীক দল ও অন্যান্য দল এবং উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় পঞ্চাশ হাজারের বেশী নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আবু সাইদ চাঁদ কান্নাস্বরে তাঁর মায়ের জন্য দোয়া চান। সেইসাথে সবার নিকট মায়ের হয়ে ক্ষমা প্রার্থনা করেন। এদিকে মিজানুর রহমান মিনু বলেন, আবু সাইদ চাঁদ একজন এখন জাতীয় পর্য়ায়ে নেতাতে পরিণত হয়েছেন। তাঁকে মিথ্যা মামলায় রায় দিয়ে জেলে আটক রাখা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলা দিয়ে কারাগারে রেখেছে। দ্রুত সময়ের মধ্যে এই সকল মামলা থেকে তিনি মুক্তি পেয়ে আবার জনগণ ও দেশের সেবায় নিযোজিত হবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেষে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতী দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়। শোকবার্তায় সকল দলের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত এবং শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জাননো হয়।
উল্লেখ্য শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরী বর্নালীতে মেয়ের বাড়িতে চাঁর এর মা বেগম আশরাফুন নেসা ইন্তেকাল করেন (ইন্না—— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত নানা রোগ ছেলের শোকে ভূগছিলেন।