নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের একমাস সিয়াম সাধনার পরে গত শনিবার ঈ,দুল ফিতরের ঈদ হয়ে গেল। ঈদের দিন থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন শুরু করেছেন ঈদের শুভেচ্ছা বিনিমিয়। ঈদের দিন নিজ বাসভবন জিন্নাহনগরে নামে মানুষের ঢল। সেইসাথে বিসিক এলাকার নিজ কার্যালয়ে মানুষ আসে প্রিয় নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করতে। শুধু তাইনয় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরনকারী পরিবার ও অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সাথে বাড়ি বাড়ি গিয়ে সাক্ষাত করেন। সেইসাথে তাদের খোঁজ খবর নেন।
কারাবন্দী পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফ্ফর হোসেন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনের পরিবার ও বিএনপি নেতা আবু আহম্মেদ লাল্টুর অসুস্থ মেয়েকে দেখতে যান তিনি। এছাড়াও তিনি পবা ও মোহনরপুর উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধ্রাণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মিলন।

মিলন বলেন, ঈদ মানে আনন্দ। আর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতেই তার এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, এই ফাসিস্ট সরকার বিএনপি’র আন্দোলনে ভীত হয়ে রোজার মধ্যেও বিনা কারনে অনেক নেতাকর্মীর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আটক করে জেলে দিয়েছে। সে সব অসহায় পরিবারের প্রতি একটু সমবেদনা ও শান্তনা দেয়ার জন্যই তিনি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। এছাড়াও তাঁর নির্বাচনী এলাকার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তৃনমূল পর্যায়ে ছুটে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে নির্বাচনী ও মহানগরের নেতৃবৃন্দ মিলনের এই উদ্যেগকে স্বাগত জানান। সেইসাথে আগামী নির্বাচনে তাঁর জন্য জীবন বাজী রেখে নির্বাচনী প্রচারণা ও ভোট প্রদান করবেন বলে উল্লেখ করেন তারা। এ সময়ে তাঁর সঙ্গে পবা ও মোহনপুর এবং মহানগরের অনেক বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।