বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বিএনপি নেতা মিলনের বড় ভাবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন এর বড় ভাবী সকিনা খাতুন রোববার রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। সোমবার বাদ যোহর জিন্নাহনগর ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরীর হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ আসর জিন্নাহনগর নিজ বাস ভবনে মিলাদ মাহফিল অুনষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin